সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


news part

যে হাটে ক্রেতা-বিক্রেতা শুধু নারী


146

Shares

নারী দিবসে মৌলভীবাজারে উদ্বোধন হলো কইন্যা-নারীদের হাট। ব্যতিক্রমী এই হাটের আয়োজন করে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও লেডিস ক্লাব। সপ্তাহে দুদিন করে সারা বছর এই হাট বসবে এখানে। এই হাটের ক্রেতা ও বিক্রেতা থাকবে শুধুমাত্র নারী। ধীরে ধীরে এই হাট সারা জেলায় প্রসারিত হবে বলে আয়োজকরা জানান।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সম্মুখে এই হাটের উদ্বোধন করেন, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন, বিসিক প্রতিনিধিসহ বিভিন্ন উদ্যোক্তারা। প্রথমদিন এই আয়োজনে ৬টি স্টল স্থান পেয়েছে।

স্টলে আগত নারী উদ্যোক্তারা জানান, আমরা শুধুমাত্র নারীদের জন্য শাড়ি, সেলোয়ার, কামিজসহ নারীদের ব্যবহৃত জিনিসপত্র তৈরী করে থাকি। এছাড়া এসব পণ্য আমরা অনলাইনে বিক্রি করে থাকি। আজকে কইন্যা নারীদের যে হাট উদ্বোধন হলো তাতে করে আমাদের উৎপাদিত পণ্য আরো বড়ো পরিসরে বিক্রির সুযোগ তৈরী হলো। আশা করি উদ্যোক্তারা এই আয়োজন সারা বছরের জন্য চলমান রাখবেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বাঁধন জানান, শুধুমাত্র নারীদের জন্য এই হাটটি উদ্বোধন করা হয়েছে।

যাতে নারীরা স্বাচ্ছন্দে সারা বছর কেনাকাটা করতে পারে। এছাড়া এই ইউনিয়নটি নিরাপত্তার দিক থেকে উপযোগী তাই এখানে হাটটির আয়োজন করা হয়েছে। এবিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন জানান, শুধুমাত্র আজকের জন্য তা নয়। বছরব্যাপী সপ্তাহে দুদিন চলবে।

এটা যখন চলমান থাকবে তখন ব্যাপক সাড়া পাবে। অনেক হাটই বসে কিন্তু সেখানে নারী পুরুষ সবাই মিলে করা হয়। তাই এই হাটের জন্য যতোটকু করার আমরা করবো।

সিলেট প্রতিক্ষণ