142
Sharesবলিউডের ‘গাল্লি বয়’ সিনেমাটি মুক্তির পরপরই তুমুল আলোচনার সৃষ্টি করেছি ভারতে। বিশেষ করে মু্ম্বাইয়ের স্ট্রিট র্যাপারদের জীবনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ‘এমসি তোড় ফোড়’ নামে পরিচিতি পেয়েছিলেন ব়্যাপার ধর্মেশ পারমার।
তবে সেই জনপ্রিয়তা ধরে রাখলেও বেঁচে নেই তিনি। মাত্র ২৪ বছর বয়সে মারা গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম গুলোতে তার মৃত্যুর খবর প্রকাশিত হলেও ঠিক কিভাবে মৃত্যু ঘটেছে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশিত হয়নি।
আন্তর্জাতিক ভাবেই র্যাপিং দুনিয়ায় অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তার এই হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না রণবীর সিং।
গাল্লি বয় সিনেমায় ‘ইন্ডিয়া নাইনটি ওয়ান’ গানটিতে ব়্যাপ করেছিলেন ধর্মেশ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রণবীর ও সিদ্ধান্ত।