শিল্প ও সাহিত্য



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৮ / ২০২২


corona

আমার রোজনামচা


161

Shares

কে বলে আমি চামচা? এ তো আমার রোজনামচা! কে বলে আমি তেলবাজ? আমিতো নিজেকেই গড়ছি আজ!

মিথ্যে সে বলে, আমি তো বলিনা, মৌনতায় যদি! যদি হয় হোক না! বৃষ্টির দিকে ছাতা ধরি, ধরবইতো, অসময়ে কি হাততালিতে শব্দ হয় এতো? ভেজা বিড়াল আমি, উল্টাতে হবে কেন মাছ? ওরা উল্টাবে আমি খাব এইত বিশ্বাস! আদর্শ আবার কি জিনিস? সুবিধা যেথা, থাকি সেথা, বেধে আটঘাট! লজ্জা পাবে লাজুকরা, ওগুলো আমার কাছে বালাই ষাট।

আমি বাবা মাঝপথে, যাই না কারও বিপদে! অন্যের মধুতে আমার হাত, গা বাঁচাই সবার আপদে! বস (Boss) মহা ভেজাল, তাতে কি! আমি ও ধুম্রজাল! ধোয়া তুলসীপাতা হয়ে আখের গুছাই তারে বুঝিয়ে ভুলভাল। আমি বোকাসোকা, দেখতে কচি খোকা, ঝঞ্ঝাতে সে, সে যে বেহিসাবি নেতা, আমিতো আছি যতদিন তেলে ভেজা তার মাথা।

কবি: অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিল্প ও সাহিত্য