বিনোদন



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৭ / ২০২২


play news

‘আরআরআর’ সিনেমা দেখে দর্শকরা ভেঙে দিয়েছেন প্রেক্ষাগৃহের কাঁচের জানলা, দরজা।


161

Shares

গত শুক্রবার (২৫ মার্চ) প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রামচরণ ও জুনিয়র এনটিআরের বিগ বাজেটের সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে কিছু উত্তেজিত দর্শক।

জানা গেছে, ছবিটি প্রদর্শনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুইবার বিভ্রাটের সৃষ্টি হয়। যে কারণে কয়েক সেকেন্ডের জন্য রামচরণকে দেখতে পাননি দর্শক। এতেই বাধে বিপত্তি। প্রথমে চিৎকার করে প্রতিবাদ জানালেও দ্বিতীয়বার আর মুখে নয়, প্রতিবাদ হয়েছে হাতে। দর্শকরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহের কাঁচের জানলা, দরজা।

উপড়ে দিয়েছেন পর্দার সামনের বেড়া, সঙ্গে ভেঙেছেন চেয়ার। ঘটনাটি ঘটেছে ভারতের বিজয়ওয়াড়ার বেসান্ত রোডের একটি প্রেক্ষাগৃহে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবাক হয়ে যান ওই প্রেক্ষাগৃহের কর্ণধার। তবে দ্রুত ব্যবস্থা নেন তিনি। সবকিছু সামলে নেন। তিনি গণমাধ্যমকে জানান, স্যাটেলাইট সিগন্যালে কিছু সমস্যা দেখা দেওয়ায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল ছবিটি। তাতেই এমন মারমুখী সবাই।

শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় সরকারি এবং স্থানীয় প্রশাসনকে। এসিপি (দক্ষিণ) এম শ্রীনিবাসুলুর দাবি, ‘মদ্যপ অবস্থায় ১০ যুবক ছবিটি দেখতে ঢুকেছিলেন। প্রদর্শন আচমকা বন্ধ হয়ে গেলে নেশার ঝোঁকে তারাই হিংস্রতার আশ্রয় নেন।

নির্বিচারে ভাঙচুর চালান প্রেক্ষাগৃহে। প্রশাসন তাদের পুলিশি হেফাজতে নিয়েছে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সূত্র: আনন্দবাজার

বিনোদন