রাজনীতি



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


sylhet city

বিএনপি কখনো দাঁড়াতে পারবে না: প্রতিমন্ত্রী


202

Shares

আওয়ামী লীগের সব নেতারাই এখন এক কাতারে কাজ করছেন। জনগণের পাশে আছেন আওয়ামী লীগ। বিএনপি অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি-জামায়াত কখনো জনগণের বন্ধু হতে পারে না। আস্তাখুঁড়ে বিএনপি কখনো আর দাঁড়াতে পারবে না। তারা ঘরে ঢুকে গেছে।

রোববার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কমিটি আগামী দিনের আওয়ামী লীগের আদর্শ সৈনিক হিসেবে জনগণের পাশে থেকে কাজ করবে এবং দলকে সুসংগঠিত করবে। তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত-শিবির ষড়যন্ত্র করছে কীভাবে দেশকে পিছিয়ে নেওয়া যায়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের সময় থেকেই বিরোধিতা করে আসছে। আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন নবাব, সাইফুল ইসলাম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, কোষাধ্যক্ষ আজিজুল আজম, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপ-প্রচার সম্পাদক আক্কাছ আলী, সদস্য নকিবুল ইসলাম নবাব, রোকনুজ্জামন রিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর যুবলীগ নেতা জুয়েল আলী, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান খান নাইম, মহিলা লীগ নেত্রী মর্জিনা বেগম প্রমুখ। আড়ানী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন মতির সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন মতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিবন আহম্মেদ বাপ্পি। দলীয় সূত্রে জানা যায়, ৭ বছর আগে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছিল। এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার সকাল ১০টায় সামাজিক কর্মসূচির আওয়াতায় সৃজিত বাগানে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ১১৯ জনের মাঝে ৯০ লক্ষ ৯২ হাজার ৪০৮ টাকার চেক বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে প্রতিমন্ত্রী আড়ানী পিয়াদাপাড়া গ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগারে ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

রাজনীতি