শিল্প ও সাহিত্য



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৮ / ২০২২


dhakacity

বইমেলায় তরুণ কবি পারভেজ চোকদারের ‘নস্টালজিক’


431

Shares

অমর একুশে বইমেলা প্রকাশিত হলো তরুণ লেখক পারভেজ চোকদারের কাব্যগ্রন্থ নস্টালজিক। প্রেম, দ্রোহ আর তরুণ মনের আবেগ দিয়ে কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে। বইটিতে কবি পারভেজ চোকদারের ৩৩টি কবিতা স্থান পেয়েছে।

সম্প্রতি বইমেলা প্রাঙ্গনে বইটির মোড়ক উন্মোচন করেন সুন্দরবন দস্যু মুক্ত করতে বিশেষ অবদান রাখা জনপ্রিয় সাংবাদিক মহসিন উল হাকিম। বইটি প্রকাশিত হয়েছে সাগরিকা প্রকাশনী থেকে, প্রকাশক চাষী এস কে খান। কাব্যগ্রন্থটি বইমেলার সন্দেশ (স্টল ৪০২,৪০৩,৪০৪) এবং ম্যাগনাম ওপাস ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, তরুণরা যে এখন লেখালেখিতে আগ্রহী হচ্ছে বিষয়টা চমৎকার। পারভেজ মানুষ হিসেবে সহজ-সরল এবং প্রাণবন্ত। তার কবিতার মধ্য দিয়ে একজন তরুণের প্রেম-ভালোবাসাকে ঘিরে মনের আবেগ-অনুভূতি উঠে এসেছে।

পারভেজ চোকদার বলেন, এটি আমার প্রথম বই। আশাকরি সকল শ্রেণির পাঠকের মনের খোরাক মেটাবে। প্রচলিত ধারার বাইরে লেখা কবিতাগুলো সকলের ভালো লাগবে। বইটি প্রসঙ্গে পরিচালক সুমন ধর বলেন, নস্টালজিক একটি কাব্যগ্রন্থ যদিও নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর রচনা করা নয় তবুও প্রেম ভালবাসা এবং সমাজকে প্রাধান্য দিয়ে রচনা করা হয়েছে। বইটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে।

শিল্প ও সাহিত্য