প্রবাস দর্পণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৯ / ২০২২


dhakacity

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত


144

Shares

চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় মো. গোলাম মোস্তফা (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

বৃহস্পতিবার আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি গতকাল শুক্রবার বিকালে নিশ্চিত করেছেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান।

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিয়ে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়। দক্ষিণ আফ্রিকার পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রেখেছে। লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রবাস দর্পণ