আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ১৯ / ২০২১


'ফাইজারের টিকা একটি ডোজই যথেষ্ট'


182

Shares

করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ ব্যক্তিদের জন্য ফাইজারের এক ডোজ টিকাই যথেষ্ট।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রতিবেদনে ইতালির এক দল গবেষক এমনটাই দাবি করেছেন। গবেষকদের নেতা সুসান চ্যাং জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর ভ্যাকসিন উৎপাদন শুরু হবার সমসাময়িক থেকে লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাইয়ের মেডিক্যাল সেন্টারের একদল সেচ্ছাসেবী এ গবেষণা চালান।

গত মাসেই সে গবেষণার ফলাফল পর্যালোচনা করেই এ তথ্য দেয়া হয়েছে। যারা একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, টিকার একটি ডোজ নেয়ার পর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনাক্রান্ত ব্যাক্তির চেয়ে বেশি বলেও জানানো হয়েছে।

গবেষণায় তথ্যে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে উদ্বেগ প্রকাশের পর একক ডোজের টিকা জরুরি হয়ে পড়েছে।

আন্তর্জাতিক