বিজ্ঞান ও প্রযুক্তি



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২০ / ২০২১


ফেসবুক চালু করছে লাইভ অডিও চ্যাট ‘হটলাইন’


356

Shares

গতকাল বুধবার ‘হটলাইন’ নামে নতুন একটি পরিষেবার পরীক্ষামূলক অনলাইন কার্যক্রম চালু করেছে বহুল পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। 

খবরে প্রকাশ, নতুন এই পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবহাউজের মতো লাইভ অডিও ট্রেন্ডকে জনপ্রিয় করে ধরে রাখার চেষ্টা হিসেবে কাজ করবে। কেবল মাত্র অনলাইন প্রতিদ্বন্দ্বিদের দ্বারা ব্যবহারকারীদের প্রলুব্ধ করা থেকে বিরত রাখার জন্য এমন সাহসী উদ্যোগ নেয়া, যা কিনা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলছে ।

জানা গেছে, ‘হটলাইন’ পরিষেবাটি উপস্থাপকের সঙ্গে ব্যবহারকারীদের অংশগ্রহণের মাধ্যমে আলোচনার লেখা এবং ভিডিওয়ের বিকল্পগুলির সেবা সরবরাহ করবে। এখানে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো প্রশ্ন করতে পারবেন, যা কিনা ক্লাবহাউজে সম্ভব নয়। এছাড়াও উপস্থাপক বা বক্তব্য প্রদানকারী কথা বলার জন্য ব্যবহারকারীদের মধ্য থেকে আমন্ত্রণ জানাতে পারবেন। নতুন এই পরিষেবার মাধ্যমে সরাসরি মাল্টিমিডিয়া প্রশ্নোত্তর করতে পারার বিষয়টি সংযুক্ত করা হয়েছে। এই পরিষেবা বিশেষজ্ঞদের পেশাদারিত্বের ক্ষেত্র থেকে দক্ষতা অর্জনেও সাহায্য করার বিষয় রয়েছে, যা কিনা ব্যবসায়ীদের ব্যবসার উন্নয়নেও ভূমিকা পালন করবে।

সূত্র- আল-জাজিরা প্রতিবেদন।

বিজ্ঞান ও প্রযুক্তি