169
Sharesহেফাজত সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি শুধু এর পৃষ্ঠপোষকই নয় বরং জড়িতও ছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কোনো দল বা আলেম-ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি, বরং যারা ওই তাণ্ডবলীলায় সরাসরি জড়িত তাদের গ্রেপ্তারর করা হয়েছে।
বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনার এ সময়ে রাজনৈতিক বিরূপ মন্তব্য করা সমীচীন নয় জানিয়ে বলেন, পারস্পরিক দোষারোপ করোরই এসময় করা উচিত নয় কিন্তু নিত্যদিন বিএনপির মিথ্যাচার ও অন্ধ সমালোচনার জবাব দিতে হয়। তিনি বলেন, জন্মলগ্ন থেকে যে দল অগণতান্ত্রিক পথরেখা ধরে হেঁটেছে তারা আজ গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে এবং সবক দিচ্ছে দেশ ও জাতিকে।