216
Sharesরবিবার সকালে, বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে প্রথমে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইমপালস হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে বারডেম হাসপাতালে নেয়া হয়েছিল। দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে ছিলেন এস এম মহসিন।
তিনি একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বরেণ্য এই অভিনেতা।
‘রক্তে ভেজা’ ‘কবর’ ও ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন তিনি। ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে তিনি বাংলা একাডেমির সম্মানিত ফেলো হন। তিনি শিল্পকলা পদক পেয়েছেন ৷ অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।