বিবিধ



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২১ / ২০২১


করোনায় ২০শে এপ্রিল পর্যন্ত প্রশাসনের ১ হাজার ১১ জন আক্রান্ত


308

Shares

এ পর্যন্ত প্রশাসনের ১ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পজিটিভ অবস্থায় রয়েছেন ১শ' ৬০ জন, নেগেটিভ হয়েছেন ৮শ' ২৫ জন, আর মৃত্যু হয়েছে ২৬ জনের।

মোট আক্রান্তের মধ্যে মাঠ প্রশাসনের রয়েছেন ৩শ' ৮৯ জন। আর বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের ৬শ' ২২ জন। করোনা ভাইরাসে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মাঠ পর্যায়ে কর্মরতরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাই বলে মাঠে যারা কাজ করছেন না, তারা ঝুঁকিমুক্ত নন। কোনো না কোনভাবে আক্রান্ত হচ্ছেন তারা, সুস্থও হচ্ছেন, কেউ কেউ মারাও গেছেন।

সবশেষ ২০শে এপ্রিল পর্যন্ত-

•১ হাজার ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তা ৩শ ৮৯ জন। অন্যান্য মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর নিয়ে ৬শ ২২ জন।

•এখন পজিটিভ অবস্থায় রয়েছেন ১শ ৬০ জন, নেগেটিভ হয়েছেন ৮শ ২৫ জন, মারা গেছেন ২৬ জন।

•পজিটিভের মধ্যে মাঠ প্রশাসনের ৬৪ জন, অন্যান্য ৯৬ জন। এর মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন, বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

•নেগেটিভের মধ্যে মাঠ প্রশাসনের ৩শ ২২ জন, অন্যান্য ৫শ ৪ জন।

•মৃত ২৬ জনের মধ্যে কর্মরত অবস্থায় মারা গেছেন ১৪ জন, অবসরোত্তর ছুটিতে থাকা অবস্থায় ৩ জন, অবসরে থাকা অবস্থায় ৯ জন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,'সরকারি কর্মচারী কল্যাণ ফান্ড, অর্থ মন্ত্রণালয় এ সব জায়গা থেকে দ্রুত অর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। প্রপার চ্যানেলে আবেদন করে, তাদের পাওয়াটা যেন দ্রুত হয় সেজন্য আমাদের পদক্ষেপ আছে।' গতবছর করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশ করে জীবন ও প্রাণের বেশ ক্ষতি করেছে। মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, প্রায় ২ মাস ধরে নাজুক পরিস্থিতি বিরাজ করছে।

বিবিধ