প্রবাস দর্পণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৩ / ২০২২


news part

লিবিয়ায় আটক ১১৪ জন দেশে ফিরেছেন


164

Shares

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১১৪ জন বাংলাদেশি নাগরিক। তারা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আইওএমের সহায়তায় তারা দেশে ফেরেন।

ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান।

প্রবাস দর্পণ