আন্তর্জাতিক



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২২ / ২০২২


play news

ওভেনের ভেতরে ২ মাসের শিশুর মরদেহ, সন্দেহ মায়ের দিকে


117

Shares

মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে দুই মাসের এক কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এটি হত্যাকাণ্ড।

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের চিরাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, অনন্যা নামের শিশুটি গত জানুয়ারিতে জন্মগ্রহণ করে। কিন্তু শিশুটির জন্মে তার মা হতাশ ছিলেন।

এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়াও করেছেন তিনি। এই দম্পতির চার বছরের এক ছেলে সন্তানও আছে। দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের আলোকে জানিয়েছে, প্রধান সন্দেহভাজন শিশুটির মা। মূলত কন্যা শিশু জন্ম নেওয়ায় তিনি বেশ হতাশ ছিলেন।

এ কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী একজন জানান, শিশুটির মা রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রেখেছিলেন। তারা গ্লাস ভেঙে রুমে প্রবেশ করে দেখেন ছেলের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন তিনি।

কিন্তু শিশু অনন্যাকে পাওয়া যাচ্ছিল না। অনন্যার দাদি এবং তাদের কয়েকজন প্রতিবেশী পুরো ঘরে খুঁজে দেখার পর ওভেনের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনার সময় শিশুটির বাবা বাড়িতে ছিলেন না।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক