245
Sharesঅপহরন কিংবা যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা থেকে জনগনকে রক্ষা করাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। যেকারণে বাহিনীটির উপর মানুষের আস্থাও তুলনামূলক বেশিই।
কিন্তু শুক্রবার উল্টো এক সমীকরণ দেখিয়ে দিলো র্যাবের চার সদস্য। মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিতের বিপরীতে খোদ র্যাবেরই চার সদস্য অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।
আজ শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন।
তিনি সাধারণ মানুষ। ডিএমপি কমিশনার বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এঁদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ী হবে।
সূত্র: প্রথম আলো