117
Sharesরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সিনিয়র উপদেষ্টাদের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধ কতটা খারাপ দিকে যাচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে তা রুশ উপদেষ্টারা পুতিনকে জানাতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর অনেক ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে এবং অনেক এলাকা তারা পুনর্দখল করতে সক্ষম হয়েছে।
হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর কেট বেডিংফিল্ড স্থানীয় সময় বুধবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার সামরিক বাহিনী মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন। যার ফলে পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউক্রেনে রুশ সামরিক বাহিনী কতটা খারাপ করছে এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে কিভাবে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হচ্ছে সে বিষয়ে পুতিনকে তার উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন।
কারণ পুতিনের সিনিয়র উপদেষ্টারা তাকে সত্য বলতে খুব ভয় পান।’ একই কথা বলছেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জিসেএইচকিউ এর পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং।
তার মতে, ইউক্রেন অভিযানে কৌশলগত ভুল করেছেন পুতিন। বিষয়টি তাকে জানাতে ভয় পাচ্ছেন উপদেষ্টারা।