বিনোদন



ডেস্ক রিপোর্ট

জুলাই / ১৬ / ২০২২


Runa-Alamgir Ranjith Mallick

রঞ্জিত মল্লিকের অতিথি রুনা-আলমগীর


240

Shares

ফেসবুক স্ক্রল করতে করতে রুনা লায়লার আইডিতে এসে থামতে হলো। দেশের সংগীতের কিংবদন্তি এই শিল্পীর ফেসবুকে হঠাৎ তাঁর সঙ্গে দেখা গেল কলকাতার মল্লিক পরিবারের অভিনয়শিল্পী সদস্যদের।

দুই দেশের দুই পরিবারের তারকারা একত্র হয়েছিলেন। মেতে উঠেছিলেন আড্ডায়। ছিল খাওয়াদাওয়া। রুনা লায়লাও জানালেন, রঞ্জিত মল্লিকের বাড়িতে সুন্দর সময় কেটেছে তাঁদের।

রঞ্জিত মল্লিকের অতিথি রুনা-আলমগীর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার এবারের ঈদ কেটেছে কলকাতায়। অভিনয়শিল্পী স্বামী আলমগীরকে নিয়ে এবারের ঈদ তিনি সেখানেই কাটিয়েছেন।

কাল ১৬ জুলাই তাঁদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে রুনা লায়লার ফেসবুকে দেখা গেল কয়েকটি স্থিরচিত্র। এসব স্থিরচিত্রে তিনি আর আলমগীর ছাড়াও ছিলেন রঞ্জিত মল্লিক, তাঁর স্ত্রী দীপা মল্লিক ও অভিনয়শিল্পী মেয়ে কোয়েল মল্লিক।

রঞ্জিত মল্লিকের অতিথি রুনা-আলমগীর রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবার আলমগীর সাহেব ও আমার ভীষণ আপনজন।

এবার কলকাতায় এসেছি শুনেই, তাঁরা দাওয়াত করেছেন। বিকেলে তাঁদের বাসায় গিয়েছিলাম। রাত আটটার আগে ফিরে এসেছি।

আমাদেরও একটা সুন্দর বিকেল–সন্ধ্যা কাটল। অনেক দিন পর তাঁদের পরিবারের সবাইকে পেয়ে বেশ ভালো লাগল। কলকাতার বন্ধুরাও ঢাকায় এলে আমাদের বাড়িতে অতিথি হন।’

বিনোদন