রাজনীতি



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ১৭ / ২০২১


রুহুল কবির রিজভী করোনা আক্রান্ত


230

Shares

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

রুহুল কবির রিজভী জানান, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য সেম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা জানান, এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভূগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


 

রাজনীতি