416
Sharesঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সিলেট শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মার্চ) সন্ধ্যা ৬টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকে আলোকে নির্মিত ‘আমাদের খোকা’ নাটকটি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল।
নাটকটির রচনায় ছিলেন বাবুল আহমদ, নির্দেশনায় ভবতোষ রায় বর্মণ এবং মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।
এসময় অতিথিরা বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ দিনে মুক্তিসংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের রূপরেখা রচিত হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ জনতার সামনে যে ভাষণ দিয়েছিলেন, আজ তা বিশ্ব দরবারে সমাদৃত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।