বিনোদন



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৬ / ২০২২


uiyhui

শ্রদ্ধার প্রেমে ভাঙন


152

Shares

বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চার বছর ধরে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। যদিও এই চার বছরে তাদের প্রেম নিয়ে কেউ কোনো কিছু পরিষ্কার করে বলেননি। তবে তাদের এই প্রেম নিয়ে দুই পরিবারের কোনো আপত্তি ছিল না। শুধু তাই নয় তাদের প্রেম থেকে বিয়ে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নাহ তা হলো না।

এবার গুঞ্জন উঠেছে তাদের এই প্রেম শেষ পর্যন্ত ভেঙে গেছে। এ বছরের জানুয়ারি মাস থেকে তাদের পথ চলা ভিন্ন দিকে প্রভাহিত হচ্ছে। এই গুঞ্জন আরও বেশি ছড়িয়েছে দিন কয়েক আগে রোহানের জন্মদিন ছিল। কিন্তু সেই পার্টিতে যাননি শ্রদ্ধা। এমনকি তাকে বেশ কিছুদিন ধরে রোহানের সঙ্গে দেখা যাচ্ছে না শ্রদ্ধা। আর এ জন্যই তাদের ভক্তরা গুঞ্জন উঠিয়ে যে তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে।

প্রসঙ্গত, সেই স্কুল জীবন থেকে শ্রদ্ধা কাপুর ও রোহান অনেক ভালো বন্ধু। তারপর বন্ধুত্ব থেকেই প্রেম ও ভালোবাসার সম্পর্কে গড়ায় তাদের জীবন। শুধু অপেক্ষা ছিল বিয়ের। কিন্তু আপাতত সেই বিয়ের বিষয়টি ভুলে থাকতে হচ্ছে ভক্তদের। এ বিষয়ে শ্রদ্ধা কিংবা রোহানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও তাদের পরিবার গণমাধ্যমে জানিয়েছে, যেহেতু তারা উভয়েই প্রাপ্ত বয়স্ক, তাই সিদ্ধান্তটা একান্তই তাদের ব্যাপার। এ নিয়ে এখনও তারা কথা বলতে চান না। সূত্র : ইন্ডিয়া টিভি

বিনোদন