প্রবাস দর্পণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১০ / ২০২২


news part

সুইজারল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


189

Shares

সুইজারল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে রোববার (১৩ মার্চ)। সেই সঙ্গে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুইজারল্যান্ডের লুজান শহরের স্থানীয় একটি কমিউনিটি হলে এ সম্মেলন হবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের চলতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং নজরুল ইসলাম জমাদ্দার। সাধারণ সম্পাদক হিসেবে চার জনের প্রার্থী তালিকায় আছেন- চলতি দায়িত্বে থাকা শ্যামল খান, কারার কাওসার, রহমান খলিলুর মামুন এবং রনি সাব্বির।

সম্মেলনে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান। নির্বাচনী বিধান মোতাবেক কাউন্সিলদের পরিচয় পত্র পেশ করে ভোটসহ সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

ভোটার তালিকার সঙ্গে নামের অমিল থাকা কেউ কাউন্সিলর হিসেবে গণ্য হবেন না। এবারের সম্মেলনে ১৬০ জন কাউন্সিলর তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সাত জন নির্বাচন কমিশনারের পক্ষে বিবৃতি দেন আহম্মেদ সয়োপন।

প্রবাস দর্পণ