শিক্ষা



ডেস্ক রিপোর্ট

জুলাই / ০৬ / ২০২২


শিক্ষাপ্রতিষ্ঠান

আরও ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত


191

Shares

নতুন করে আরও ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার।

বুধবার (৬ জুলাই) দুপুরে সরকার এ ঘোষণা দেন। ঘোষণায় ২ হাজার ৭১৬ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

এর আগে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি।

এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন শেষে এটি চূড়ান্ত হয়।

শিক্ষা