শিক্ষা



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ১৩ / ২০২২


পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: মেয়ে পরীক্ষার হলে, বাহিরে প্রার্থনায় মা


319

Shares

আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। পরিবেশে তখন বিস্তর গুঞ্জন । চারদিকে ঝাকে ঝাকে তারণ্যের ছড়াছড়ি। কিছু সময় পরে ক্যাম্পাসে শুরু হয় ভর্তিযুদ্ধ। পরীক্ষার্থীরা কেন্দ্রে এসেছিলেন মা, বাবা, ভাই, বোন কিংবা অন্য আত্মীয়দের সঙ্গে।

তেমনি মায়ের সঙ্গে সুনামগঞ্জ সদর থেকে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন জান্নাতুল ফেরদাউস।

মেয়ে জান্নাতুলকে পরীক্ষার হলে পাঠিয়ে মা হাসিনা বেগম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর পাশে বসে প্রার্থনা করছিলেন। কোরআনের ছোট একটি কপি হাতে পড়ছিলেন মনোযোগ দিয়ে।

পরিচয় দিয়ে কথা হলে হাসিনা বেগম জানান, স্বামীর ব্যবসা নেই কয়েকমাস ধরে। পাঁচ সন্তানকে নিয়ে অভাব অনটনের সংসারে দিন কাটাচেছন তিনি । মেয়ে জান্নাত টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাচেছন।

হাসিনা বেগম বলেন, টাকা পয়সার অভাবে মেয়েকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করাতে পারিনি। মেয়ে নিজের চেষ্টায় এতটুকু এসেছে। তবে তিনি দোয়ো করছিলেন, মেয়ের পরীক্ষা যেন ভালো হয় । মেয়ে জান্নাতের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়বে।

বিসিএস দিয়ে অনেক উপরের পদে চাকরি করার ইচ্ছা রয়েছে। এদিন হাসিনা বেগমের মতো অনেক মা-বাবা ছেলে এবং মেয়েদেরকে নিয়ে পরীক্ষার উদ্দেশে এসেছিলেন শাবি ক্যাম্পাসে।

শনিবার গুচ্ছের মানবিক অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসের চারটি শিক্ষাভবনে এ পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষা