শিক্ষা



ডেস্ক রিপোর্ট

মে / ২২ / ২০২২


Three universitie

সিলেটের তিন বিশ্ববিদ্যালয় পাচ্ছে ২৪০ কোটি টাকা


159

Shares

সিলেটের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ২৪০ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

তন্মধ্যে সবচেয়ে বেশি ১৬২ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা।

এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। ইউজিসি দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে।

মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

শিক্ষা